শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আফগানিস্তানের মহিলা স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার নির্দেশ

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৫.৪৭ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানে  রক্তাক্ত কাবুল বিমানবন্দরই তালিবানের চোখ খুলে দিল? আপৎকালীন পরিস্থিতিতে দেশের বেহাল স্বাস্থ্যব্যবস্থা দেখেই কি তড়িঘড়ি কাজে ফিরতে বলার এই নির্দেশ দেওয়া হল আফগানিস্তানের মহিলা স্বাস্থ্যকর্মীদের? তালিবানের তরফে টুইট করে কাবুল-সহ অন্যান্য অঞ্চলের মহিলা স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবারই আফগানিস্তানে তালিবানি মুখপাত্র সুহেল শাহিন টুইট করে কাবুল সহ অন্যান্য অঞ্চলের মহিলা স্বাস্থ্যকর্মী দের কাজে ফেরার নির্দেশ দেন। কাবুল দখলের পর তালিবানের তরফে জানানো হয়েছিল, শরিয়া আইন মেনেই মহিলাদের স্বাধীনতা দেওয়ার প্রসঙ্গটি বিচার করা হবে।

অথচ, ক’দিন পরেই তালিবানি মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, মহিলারা যেন আপাতত বাড়িতেই থাকেন। ব্যাখ্যা করে তিনি বলেছিলেন– এটা সাময়িক। মহিলাদের সুরক্ষাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত মহিলাদের বাড়িতে থাকতে বলা হচ্ছে। তবে এ দিন আবার মত বদলের সুর তালিবানি কণ্ঠে। তালিবানি মুখপাত্র সুহেল শাহিন জাবিদুল্লাহ মুজাহিদের কথা উল্লেখ করে টুইট করে বলেন, জনস্বাস্থ্য   মন্ত্রনালয় অধীনে রাজধানী ও সমস্ত প্রদেশের সমস্ত মহিলা কর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

মহিলাদের অধিকারের প্রশ্নে তালিবান জানিয়েছে, আগের সরকারে মহিলারা যেমন কাজ করতেন, এই সরকারেও তাঁরা সেভাবেই কাজ করতে পারবেন। তবে এখন মূলত শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাতেই কাজের অধিকার সীমাবদ্ধ থাকছে। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ঘটা হামলায় হতাহতের সংখ্য়া দেখে আসলে দেশের স্বাস্থ্যব্যবস্থার হাল টের পেয়েছে তালিবান। ইতিমধ্যেই বহু চিকিৎসক দেশ ছেড়ে চলে যাওয়ায় চিকিৎসা ক্ষেত্র সঙ্কটে। এই পরিস্থিতিতে মহিলা স্বাস্থ্য়কর্মীরাই সে দেশের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com