রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২.৩১ এএম
  • ৮৫ বার পড়া হয়েছে

মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ- ‎রাজধানীর ৭৫ নং ওয়ার্ডের ত্রিমোহনী এলাকায় জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা এলিন হোসেন ও তার স্বজনদের বিরুদ্ধে।

‎এতে করে এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জানা যায়, ত্রিমোহনী গুদারাঘাট থেকে বনশ্রী লিংক রোড পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখ দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানঘর নির্মাণ করা হয়েছে। বিশেষ করে ত্রিমোহনী গুদারাঘাট পূর্বপাড়া থেকে টেকপাড়া পর্যন্ত যাতায়াতের প্রধান পথটি এখন সংকুচিত হয়ে পড়েছে।

‎সরেজমিনে দেখা গেছে, সড়কের একটি বড় অংশ দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট ও দোকানপাট। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই জায়গা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন অভিযুক্তরা। ফলে রাস্তার প্রশস্ততা কমে গিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও পথচারীদের ভোগান্তি।

‎স্থানীয় বাসিন্দারা জানান, এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও বর্তমানে রাস্তাটির মুখ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে করে রিকশা, ভ্যানসহ জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস—প্রবেশ করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে।
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,
‎“রাস্তার মুখ দখল হয়ে যাওয়ায় এখন আমাদের সরু গলি দিয়ে চলাচল করতে হয়। সামান্য বৃষ্টি বা ভিড় হলেই হাঁটা দায় হয়ে পড়ে। ক্ষমতার কারণে কেউ প্রতিবাদ করতেও ভয় পাচ্ছে।”

‎এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রশাসনের তোয়াক্কা না করেই এই দখলদারিত্ব চালিয়ে যাওয়া হচ্ছে। জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যক্তিস্বার্থ হাসিলের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
‎এ অবস্থায় এলাকাবাসী অবিলম্বে অবৈধ মার্কেট উচ্ছেদ করে সড়কটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com