বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ কাফরুলে গার্মেন্টস কারখানায় চাঁদা দাবি করে গুলির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ নওগাঁর নিয়ামতপুরে ৪ জনের গলাকেটে হত্যা লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি এলএনজি টার্মিনাল বিকল ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফ গহীন পাহাড়ী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে রুম বন্ধক ও চেক প্রতারণার জাল ২৫ লাখ টাকার অঙ্গীকার ভঙ্গ, নথিতে একাধিক মামলার তথ্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭.০০ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ- চট্টগ্রামের ইপিজেড ও আশপাশের এলাকায় রুম বন্ধক ও চেক প্রতারণার অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে টার্গেট করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগ ও প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় জানা যায়, অভিযুক্ত মানিষা ও তার স্বামী মোঃ রহিম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করে তা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করে আসছেন। একইসঙ্গে একটি ভবনের একাধিক কক্ষ একাধিক ব্যক্তির কাছে বন্ধক দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম জানান, ২৫ লাখ টাকার একটি লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ অথবা বিকল্প হিসেবে কয়েকটি কক্ষের দখল বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি কোনো টাকা কিংবা কক্ষের দখল পাননি।

প্রাপ্ত নথিপত্রে আরও দেখা যায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে চেক প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত একাধিক মামলা চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। একটি আইনজীবীর নোটিশ ও আদালতের কাগজপত্রেও এসব তথ্যের প্রতিফলন পাওয়া গেছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, পাওনা টাকা চাইতে গেলে ভুক্তভোগীদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ধরনের অভিযোগ আরও কয়েকজনের থাকলেও প্রভাব ও ভয়ের কারণে তারা প্রকাশ্যে মুখ খুলছেন না। ফলে এলাকায় নীরব আতঙ্ক বিরাজ করছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাপ্ত অভিযোগ ও নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্টদের মতে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা না হলে এ ধরনের প্রতারণা চক্র আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

(সংবাদটি ভুক্তভোগীদের অভিযোগ, সরবরাহকৃত নথিপত্র ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে প্রস্তুত; বিষয়টি তদন্তাধীন।)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com