মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮.০৪ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৮২ জন শিশু হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের বর্তমান পরিস্থিতিতে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬১০ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৯ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে পাঁচ হাজার ৯৪০ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ১৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুজনের হাম নিশ্চিত ছিল এবং বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ১১৮টি শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৭০ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৫৪ জন) ও রাজশাহী (২৬০ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- বরিশালে ৮৭, চট্টগ্রামে ১৫৪, ঢাকা ৪৭০, খুলনা ১০১, ময়মনসিংহ ৩৮, রাজশাহী ২৬০, রংপুর ১০৬ এবং সিলেটে ৬৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com