মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২.৩৯ এএম
  • ৭ বার পড়া হয়েছে

(এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি, মামলা প্রত্যাহারের আহ্বান)

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ- সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভমুখর মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় “চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজ”-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, নাগরিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত করতে এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড কেবল ব্যক্তি সাংবাদিক নয়, বরং গোটা গণমাধ্যম অঙ্গনের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।

বক্তারা আরও বলেন, এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে ব্যাংক লুট, ঋণখেলাপি এবং শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আলোচিত। এসব অভিযোগে ভুক্তভোগীদের দায়ের করা মামলায় আদালত কর্তৃক শাহাবুদ্দিন আলম, তার মা লায়লা বেগম, স্ত্রী এবং দুই সন্তান সাজ্জাদ আরেফিন আলম ও শাহারিয়ার আরেফিন আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

তাদের দাবি, এই সংক্রান্ত সত্য তথ্য প্রকাশ করায় চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভি “সি ভিশন”-এর সাংবাদিক আরিয়ান লেনিনকে উদ্দেশ্য করে শতকোটি টাকার মামলা দায়ের করা হয়, যা স্পষ্টতই হয়রানিমূলক। শুধু তাই নয়, “গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক” নামে একটি নিম্নমানের গুড়ো দুধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় এবং এতে সাংবাদিকের ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও উঠে। উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পণ্যটি বাজার থেকে প্রত্যাহারের জন্য আদালতের নির্দেশনা রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন— “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে উত্থাপিত গুরুতর অভিযোগসমূহ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।”

তারা অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহার, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

#মানববন্ধনে বক্তব্য রাখেন:
জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা, জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক ও “সি ভিশন”-এর সম্পাদক সাংবাদিক এস এম আকাশ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক নেতা সোহাগ আরেফিন, দৈনিক এখনই সময়ের বিভাগীয় ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, সাংবাদিক আবু হেনা খোকন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম, শিব্বির আহমেদ ওসমানী, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, রেজাউল করিম বাবলু, সিএইচডি নিউজের আব্দুল আওয়াল মুন্না, বাবলু বড়ুয়া, আনিসুর রহমান, চ্যানেল এস-এর প্রতিনিধি রুমেন চৌধুরী, মো. জামশেদ ইসলাম, সানি দাশ, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী, রেখা আলম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম বাবলু, ক্যামেরা জার্নালিস্ট শওকত, সাংবাদিক রাজীবসহ আরও অনেকে।

#অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক প্রান্ত বড়ুয়া, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি শ্রাবণ বড়ুয়া, এনসিপি পটিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী রিয়াজ মোহাম্মদ সাকিব, “সি ভিশন” দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক নিলয় বড়ুয়া, জুলাই যোদ্ধা মুবিন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক আহমদ উল্লাহ সাকিব, জুলাই যোদ্ধা আরিফসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com