বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ কাফরুলে গার্মেন্টস কারখানায় চাঁদা দাবি করে গুলির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ নওগাঁর নিয়ামতপুরে ৪ জনের গলাকেটে হত্যা লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি এলএনজি টার্মিনাল বিকল ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফ গহীন পাহাড়ী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার

ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১.৩৯ এএম
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ-পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ঘিরে যখন দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজমান, ঠিক সেই সময় ব্যক্তিগত ও পারিবারিক অসুস্থতার কারণে নিজ এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেননি সাংবাদিক নেতা এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)।

তিনি দৈনিক ইনফো বাংলা ও দ্য ডেইলি মর্নিং টুডে-এর সহযোগী সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় দেরিতে হলেও মানবিক দায়বদ্ধতা থেকে নিজ এলাকায় ছুটে আসেন তিনি।

০৪ এপ্রিল ২০২৬, শনিবার, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া (যতরকূল) গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি) বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করেন বলে জানান।

তার এ উদ্যোগে এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে এবং উপহার পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) নিজের ও পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

তিনি বলেন,“মানুষের পাশে থাকা এবং তাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করাই আমার নৈতিক দায়িত্ব। সামান্য এই প্রচেষ্টার মাধ্যমে যদি কারো মুখে হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

স্থানীয় সচেতন মহল তার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com