মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭.৫৭ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত নিখোঁজ বিমানের পাইলটদের উদ্ধারের সময়ই এই ঘটনা ঘটেছে।

ইরানের মধ্যাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ধোঁয়া ওঠা বিমান ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

 

গুগল আর্থের থ্রি ডি ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এটি ওই ধ্বংসাবশেষটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দর থেকে মার্কিন বিমান ও হেলিকপ্টার পালিয়ে যাওয়ার সময় সেগুলো ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রে সিবিএস নিউজ জানিয়েছে, অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়ন করার সময় শত্রুর হাত থেকে বাঁচতে সেগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী।

তবে, মার্কিন বাহিনী কিংবা ইরানের সামরিক বাহিনীর দাবিগুলোর কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম বিবিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com