সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২.৩৫ এএম
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘সোনিহারী ইব্রাহিম সরকার ওয়াকফ এস্টেট’-এর নবনিযুক্ত অফিসিয়াল মোতওয়াল্লী মো: হুমায়ুন কবির বিপ্লব তার দায়িত্ব পালনে বাধা প্রদান এবং নানাবিধ ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার  (৪ এপ্রিল ২০২৬) রুহিয়া থানা প্রেসক্লাব হল রুমে  এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগ জানান।

​

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির বিপ্লব জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে তাকে উক্ত এস্টেটের মোতাওয়াল্লী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দায়িত্ব পওয়ার পর থেকেই এস্টেটের বহিষ্কৃত মোতওয়াল্লী রেজেকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে তার কাজে বাধা দিয়ে আসছেন।

​

হুমায়ুন কবির বিপ্লব অভিযোগ করে বলেন, রেজেকুল ইসলাম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা মামলার ষড়যন্ত্র করছেন। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, এস্টেটের পরিত্যক্ত ঘরে রেজেকুল ইসলাম নিজে আগুন লাগিয়ে মোতওয়াল্লী ও তার পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। হুমায়ুন কবির বিপ্লব এক পর্যায় বলেন, সে একজন মামলাবাজ, মিথ্যাবাজ রেজেকুল এতই খারাপ প্রকৃতির মানুষ যে, গত ০৩/২/২০০৯ ইং তারিখে তার নিজ গর্ভধারিনী মাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করে সে আমাদের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর চেষ্টা করেছিল। সেই হত্যাচেষ্টায় তার গর্ভধারিনী মা নিজেই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। যাহার মামলা নং- ০৫ তারিখ ০৫/২/২০০৯ ইং। পরবর্তীতে জাতীয় দৈনিক সহ স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় ” ঠাকুরগাঁওয়ে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভযোগ মায়ের মামলা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

​দাবি ও আহ্বান: একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে হুমায়ুন কবির বিপ্লব প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আমি সরকারি অর্পিত দায়িত্ব নির্ভয়ে পালন করতে পারি।”

​এ বিষয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com