মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নজরুল প্রয়াণ দিবসে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১০.৫৪ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

বিটিভির নাটক ‘আলতা রাঙা’ বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভোন, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অন্যন্যা, গাজী রোকনসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে ২৭ আগস্ট রাত ৯টায়। নাটকে দেখা যাবে- বনেদি বাড়ির তরুণী শবনম ও তার সখিরা ছুটোছুটি করে খেলছে। এক তরুণ লাঠি হাতে অদূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তার কোমরে বাঁশি। শবনম সখিদের বলে একটা গান গাইতে। তখন শবনমের সখি লাঠিয়ালকে ডেকে এনে বাঁশি বাজাতে বলে।

লাঠিয়াল কোমর থেকে বাঁশি বের করে ‘মোর প্রিয়া হবে এসো রানী’ গানটার সুর ওঠায়। বাঁশির সুরের সঙ্গে সখি গান ধরে। শবনমের কাছে লাঠিয়ালের হাবভাব ভালো মনে হয় না। তাই শবনম, তার বাবার কাছে বলে লাঠিয়াল ছেলাটা বেয়াদব, তবে সে সুন্দর বাঁশি বাজায়। শবনমের বাবা লাঠিয়ালকে হুকুম করে বাঁশি মাটিতে ফেলে পাড়িয়ে ভেঙে ফেলতে। একদিন সখিদের সঙ্গে খেলা করতে করতে শবনমের পায়ে শামুক বিঁধে রক্ত বের হতে থাকে।

অদূরে দাঁড়িয়ে লাঠিয়াল তাদের অনুসরণ করে। একজন সখি লাঠিয়ালকে ডেকে শবনমের পায়ের রক্ত বন্ধ করে দেয়ার কথা বলে। শবনমের পা বেয়ে রক্ত বের হতে দেখে অন্য সখি বলে ওঠে, শবনম যেন পায়ে আলতা পরেছে! এভাবেই এগুতে থাকে নাটকের কাহিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com