মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিচারকের আসনে ডলি সায়ন্তনী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১০.৪৭ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রথমবারের মতো বিচারকের আসনে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সংগীত বিষয়ক একটি রিয়েলিটি শোর অনুষ্ঠানের বিচারক হয়ে আসছেন তিনি। এটি প্রচার হবে দেশ টিভিতে। এরইমধ্যে এই রিয়েলিটি শোর পাঁচটি পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানান তিনি।

খুব শিগগিরী ৬ষ্ঠ পর্বের শুটিং শুরু হবে। তিনি বলেন, এবার প্রথম এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এটির জন্য প্রস্তাব পাওয়ার পর কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম করবো কিনা সেই ব্যাপরে। যখন জানলাম, এখানে পার্থ মজুমদার, মিলন ভট্টাচার্যের মতো সিনিয়র মানুষ আছেন তখন কাজটি করার সিদ্ধান্ত নেই। এখানে না এলে জানা হতো না আমাদের দেশে সত্যি কত প্রতিভা আছে।

বিভিন্ন জেলার প্রতিযোগীদের পাচ্ছি। যারা অনেক ভালো গান করে। প্রতিযোগীর সংখ্যা বেশি ডলি সায়ন্তনী গায়িকা গনমাধ্যমকে বলেন, ‘ফোক গানের প্রতিযোগী বেশি পেয়েছি। আমার মনে হলো আমাদের মানুষ এখনো শিকড়কে ভোলেনি। এর বাইরে অন্য গানের প্রতিযোগীরাও দারুণ করছে। রিয়েলিটি শোর ব্যস্ততার বাইরে এই শিল্পী তার নতুন গান নিয়েও কাজ করছেন বলে জানান।’ আগামী মাসে তার নিজের চ্যানেলে নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এছাড়া গতকাল তার ‘শরতের গান’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়। এটি লিখেছেন কামরুল হাসান সোহাগ। সুর ও সংগীত পচিালনা করেছেন প্লাবন কোরেশী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com