মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিজ্ঞাপনে ফিরলেন তমা মির্জা

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১০.৪৪ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনার কারণে অনেক পরিকল্পনা বাতিল করতে হচ্ছে বিনোদন তারকাদের। তমা মির্জা চলতি মাসে একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। কোমল পানীয়র এ বিজ্ঞাপনের মাধ্যমে দুই বছর পর এ ধরনের কাজ করলেন তমা। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভালো কনসেপ্টের বিজ্ঞাপন হলে আমি কাজ করার চেষ্টা করি। এ কাজটিও তেমনই।

শিগগিরই এটি প্রচারে আসবে। আশা করছি এটি প্রচারে আসার পর আরও কিছু বিজ্ঞাপনের কাজের প্রস্তাব পাব।’ এদিকে মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ঈদের আগে ‘আনন্দী’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তমা মির্জা। অল্প সময়ে মধ্যে এটি প্রচারে আসবে। করোনাকাল শুরু হওয়ার আগে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি ছবিতে অভিনয় করেন।

এটির কাজ এখনো অসম্পূর্ণ আছে। এছাড়া আরিফুর রহমানের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ নামের ছবির কাজও হাতে আছে তার। এগুলোর শুটিংও অসমাপ্ত রয়েছে। অভিনয়ের পাশাপাশি একজন নাট্য প্রযোজক হিসেবেও কাজ শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com