মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এন আই বুলবুলের কথায় আসিফের ‘গুনাহগার’

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১০.৪২ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রথম বারের মতো এন আই বুলবুলের কথায় একটি গানে কন্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানের শিরোনাম ‘গুনাহগার’। এটির সুর ও সংগীত করেছেন রোহান রাজ। খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক থেকে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।

চমৎকার মেলোডিয়াস কথা ও সুরে গানটি সাজানো হয়েছে বলে জানান শিল্পী আসিফ আকবর। তিনি আরও বলেন, ‘গুনাহগার’ দারুণ কথামালা দিয়ে সাজানো একটি গান। দীর্ঘদিন পর একটু ভিন্ন ঘরানার গান গাইলাম। এ গানের গীতিকার ও সুরকার দু’জনই তরুণ। তাদের সঙ্গে প্রথম কাজ করেছি।

এ গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ গীতিকার এন আই বুলবুল বলেন, আসিফ ভাইয়ের জন্য গান করতে পারা সত্যি অনেক আনন্দের। প্রথমবারের মতো তিনি আমার কথায় কন্ঠ দিয়েছেন। আমি চেষ্টা করেছি ভালো কিছু কথায় গানটি সাজাতে। সুরকার কথার সঙ্গে সমন্বয় করে দারুন সুর করেছেন।

প্রসঙ্গত, চলতি সময়ের গীতিকার এন আই বুলবুল। তার কথায় কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান, আতিক হাসান, ওপার বাংলার রুপঙ্কর বাগচি, কনা, সালমা, রিংকু, এফ এ সুমন, কাজী শুভ, কিশোর পলাশ, মোঃ মিলন, ক্লোজআপ রাশেদ ও ঐশীসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com