মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

একক নাটকে জুটিবদ্ধ হলেন সজল ও সারিকা

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৭.০১ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ক্যারিয়ারের শুরু থেকেই সজলের সঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন সারিকা। কুরবানির ঈদপরবর্তী এ দুই শিল্পী আবারও জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করছেন। নাম ‘চোখের পানি’। পারমা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকটির কাহিনি লিখেছেন ও প্রযোজনা করছেন লায়ন সুফিয়া পশারী পারুল। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এসএম কামরুজ্জামান সাগর ও পাপ্পু রাজ।

পরিচালনা করছেন সৈয়দ সাঈদ হোসেন বাবুল। আজ থেকে রাজধানীর উত্তরায় আনন্দবাড়ি নামে একটি শুটিংবাড়িতে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন সজল ও সারিকা।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ‘ত্রিভুজ প্রেমের গল্প দিয়ে সাজানো হয়েছে পুরো চিত্রনাট্য। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘দারুণ গল্প। সারিকার সঙ্গে অভিনয়ের রসায়ন সব সময় ভালো এবং উপভোগ্য। আশা করছি বরাবরের মতো এ নাটকটিও দর্শকদের ভালো লাগবে।’

সারিকা বলেন, ‘সজল ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই দারুণ কিছু। আর বাবুল ভাইয়ের ইউনিট মানেই একটি পরিবার। সব মিলিয়ে আবারও দারুণ কিছু হতে যাচ্ছে।’ নাটকে আরও অভিনয় করছেন মিলি বাশার, সামিয়া নাহি, জিদান সরকার, ডেইজি পারভীন, শিশু শিল্পী দীপ্তি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com