মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এবার ওয়েব ফিল্মে ফারিণ

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ১০.৩৩ এএম
  • ৩২৪ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টিভি নাটকের বাইরে ওটিটি প্ল্যাটফরমেও দর্শকের প্রশংসা পেয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে ফারিণের অভিনয় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এটি ছিল ওটিটির জন্য তার প্রথম কাজ।
এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন তিনি। গতকাল চরকিতে মুক্তি পায়েছে তার অভিনীত ‘নেটওয়ার্কের বাইরে’- শিরোনামের ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন ছোট পর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এরই মধ্যে ছবিটির ট্রেলার, গান ও পোস্টার দর্শকদের মুগ্ধ করেছে। ফারিণ গনমাধ্যমকে বলেন, ‘এটি ৪ বন্ধুর গল্প নিয়ে নির্মিত।
এখানে তাদের সম্পর্ক, একটি ট্যুর, তাদের পরিবার, প্রেমসহ আরও অনেক কিছু উঠে এসেছে। সিনেমার আদলে এটি নির্মাণ করা হয়েছে। ফিল্মটি দেখলে বন্ধুত্বের অনেক কিছু চোখের সামনে ফুটে উঠবে বলে মনে করি।
আমার প্রথম কাজটির মতো এটিও সবার ভালো লাগবে বলেই আশা করছি। এ প্রসঙ্গে তার ভাষ্য, আজ থেকে নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবো। তবে এ নিয়ে এখনই কিছু বলতে চাই না। শুটিং নিয়ে তিনি বলেন, ‘এখন আর চাপ নিয়ে কাজ করতে চাই না।
ঈদের আগ মুহূর্তে অনেক কাজ করেছি। এদিকে এখন কোনো উৎসব নেই। তাই একটু দেখে শুনে কাজ করতে চাই। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফরম বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com