রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নেত্রকোনার মদনপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৭.০০ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ নেত্রকোনায় নিজ বসতঘর থেকে শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা আক্তার কাংসা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

তিনি এক মেয়ে ও এক ছেলের জননী। তার স্বামী রিপন মিয়া প্রায় তিন বছর আগে থেকেই মালয়েশিয়ায় থেকে কাজ করেন। তার ৭ বছরের এক ছেলে রিফাত নেত্রকোনা সদরের একটি মাদ্রাসায় পড়াশোনা করার সুবাদে সেখানেই থাকে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নিজ বসত ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর রাতে নিহতের মেয়ে সাদিয়া (১৩) তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরো জানান, ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষ টিম এসে প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরী করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার কারন জানতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com