মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দুটি ধারাবাহিক নাটকে নাদিয়া

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৭.৪৭ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেলঃ লকডাউন শেষে ফের শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এরই মধ্যে দুটি ধারাবাহিক ও একটি সিঙ্গেল নাটকের শুটিং শেষ করেছেন বলে জানান।

একক নাটকটি হলো নির্মাতা মুহতাসিম তাকির ‘রঙিন বাক্স’। এদিকে অভিনেত্রীর হাতে আছে হাফ ডজন ধারাবাহিক নাটক। ‘প্রিয়জন’, ‘বউ দৌড়’, ‘টুইন ভিলেজ’, ‘দ্য ফ্যামিলি’ ও ‘বাজিমাত’ শিরোনামের ধারাবাহিকগুলো নিয়ে ব্যস্ত সময়ে থাকবেন নাদিয়া।

তার ভাষ্য, এগুলোর বাইরে নতুন কোনো ধারাবাহিকের কাজ হাতে নিচ্ছি না। ধারাবাহিকের বাইরে একটা-দুটো সিঙ্গেল করতে গিয়ে নিজের জন্য সময় বের করতে পারি না। তাই আপাতত এগুলোতেই মনোযোগ দিচ্ছি। টিভি নাটকের বাইরে তিনি একটি মুঠোফোনের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন বলেও জানান। খুব শিগগিরই এটি প্রচারে আসবে। এদিকে ছোট পর্দার অনেক তারকা এখন ওটিটি প্ল্যাটফরমে মনোযোগী হচ্ছেন।

কিন্তু এই মাধ্যমে এখনো কাজ করার সুযোগ হয়নি এই অভিনেত্রীর। তিনি গনমাধ্যমকে বলেন, ‘ওটিটিতে কাজ করার জন্য আমার আগ্রহ আছে। এর মধ্যে বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো না করেছি।

আমি ভালো কিছু দিয়ে শুরুটা করতে চাই। এমনিতে টিভি নাটকে কাজ করার পর অবসর কম পাই। তার ওপর ওটিটিতে যেমন-তেমন কাজ করে শুধু সময় নষ্ট করতে চাই না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com