মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিল্পকলার হল খুলে দেয়ার আবেদন

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৯.২৮ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সম্পূর্ণ ভাড়া মওকুফ করে শিল্পকলা একাডেমির সকল মিলনায়তন খুলে দেয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
সংগঠনটি ইতিমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১২ই আগস্টের সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১৯শে আগস্ট থেকে নিয়মিত সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল মিলনায়তন ৫০% আসন সংরক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার আবেদন করছি। দীর্ঘ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত সংস্কৃতিকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্যও বিশেষভাবে আবেদন করছি।
অনুষ্ঠান আয়োজন করার জন্য সাংস্কৃতিক সংগঠনকে প্রণোদনা দেয়ার আবেদনও জানানো হয়। এ ব্যাপারে কামাল বায়েজীদ গনমাধ্যমকে বলেন, ‘করোনার সময় যে দুর্যোগ গেল নাটকের প্রপস, কস্টিউম সব নষ্ট হয়ে গেছে। আমরা বলেছি হল খুলে দিতে এবং হল ভাড়াটা সম্পূর্ণ মওকুফ করতে। অন্তত একটা বছর ভাড়া মওকুফ চাচ্ছি।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘ফেডারেশনের দাবির সঙ্গে আমি একমত। আমি বলতে চাই আমরা যদি পর্যটনকেন্দ্র খুলে দিতে পারি, তাহলে নাটকের জন্য মিলনায়তন কেন খুলে দেয়া হবে না? অবশ্যই খুলে দেয়া উচিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com