সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪, ১.০৪ এএম
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় দেদারসে
চলছে অনুমোদনহীন ইজিবাইক তৈরীর কারখানা।
উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামে গড়ে উঠা কারখানায় তৈরী করা
হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। বছরের পর বছর অবাধে চলছে এই কর্মকান্ড। কারখানার
মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার
পাচ্ছেনা স্থানীয়রা। এমনকি বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও
টনক নড়েনি প্রশাসনের।

স্থানীয়রা জানান, লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামের জসিম শেখের বাড়ীতে
কারখানা খুলে তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। জানাযায়, ইজিবাইক
নির্মাণ কারখানার মালিক সোহেল শেখ (৪৫) ইউএনও অফিসের এক কর্মচারীর
আত্মীয়তার প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে তৈরী করছে অনুমোদনহীন ইজিবাইক।
এ বিষয়ে লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন,
আমি জানতাম সেখানে সিলভারের হাড়ি পাতিল তৈরি করা হয়। তবে গত মাসিক সভায়
গিয়ে শুনেছি সেখানে ইজিবাইক তৈরী করা হচ্ছে। আমি বিষয়টি ইউএনও কে
জানাবো।
নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি
নিয়ে উপজেলার মাসিক সভায় উপস্থাপন করেছিলো স্থানীয় এক ব্যক্তি । আমি ইউএনও
স্যারের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বীন কবির বলেন, অনুমোদনহীন
ইজিবাইক তৈরী করা আইগত অপরাধ। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com