মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করে নুরের ওপর হামলা সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০.৩৩ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করে ডাকসুর ভিপি (ভাইস-প্রেসিডেন্ট) নুরুল হক নুরের ওপর হামলা সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে।
তিনি রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কামাল বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ডাকসু ভিপি’র ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেভাজনদের চিহ্নিত করা হবে।
তিনি বলেন, হামলাকারীরা পালাতে পারবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীদের সকল ধরনের অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কামাল বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। আমাদের সন্তানদের এবং তাদের নিরাপত্তা সম্পর্কে আরো সচেতন হতে হবে।
সরকারের অভাবনীয় উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাদেক খান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com