মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শোক দিবসে ‘আগস্ট ১৯৭৫’

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.৩৬ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটি। সিনেবাজ অ্যাপে এটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রডাকশন অপূর্ব রায়। তিনি গনমাধ্যমকে বলেন, ‘১৫ই আগস্ট দিবাগত রাতে ১২টা ১ মিনিট থেকে সিনেবাজ অ্যাপে সবাই ‘আগস্ট ১৯৭৫’ সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন।
এদিকে, করোনা পরিস্থিতির কারণেই হলে মুক্তি নিয়ে শঙ্কা থাকায় অ্যাপে এই সিনেমা মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে অপূর্ব রায় জানালেন, হলেও ‘আগস্ট ১৯৭৫’ মুক্তির সম্ভাবনা রয়েছে। কারণ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৯শে আগস্ট থেকে বিনোদন কেন্দ্র খুলে দিচ্ছে সরকার। আর সে অনুযায়ী যদি ২০শে আগস্ট হল খোলে তাহলে সিনোমটি হলেও মুক্তি পাবে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটি মঙ্গলবার চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায়। উল্লেখ্য, ‘আগস্ট ১৯৭৫’ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। গেল বছর জুলাইতে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল।
তারকাবহুল সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানভীন সুইটি, তাসকিন রহমান, আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, শাহেদ আলী, শহীদুজ্জামান সেলিম, তুষার খান, ফজলুর রহমান বাবু, মাসুমা রহমান নাবিলা, আমান রেজা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com