শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ

সিনেমার কাজের জন্য প্রস্তুত ঊর্মিলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৮.৫০ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ছোটপর্দার অনেক তারকাশিল্পী এখন বড়পর্দায় অভিনয় করছেন। তারই ধারাবাহিকতায় ‘ফ্রম-বাংলাদেশ’ শিরোনামের একটি ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকে। ২০১৯ সালে এ ছবিতে কাজ করেন তিনি। এরপর নতুন আর কোন ছবিতে নাম যোগ হয়নি তার।

তার ভাষ্য, আমি সিনেমার কাজ করার জন্য প্রস্তুত আছি। এখন তো আমাদের টিভি নাটকের শিল্পীরা বিভিন্ন ধরনের গল্পের ছবিতে কাজ করছেন। যদি কোন নির্মাতা আমাকে তেমন গল্পে কাজ করার প্রস্তাব দেন তাহলে অবশ্যই সেটি করব। এদিকে, লকডাউনে এই অভিনেত্রী ঘরবন্দি হয়ে আছেন। ঈদ পরবর্তী শুটিং বন্ধের ঘোষণা আসে।

তাই ব্যস্ততা থেকে দূরে আছেন। তবে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার একাধিক ধারাবাহিক নাটক। তার হাতে আছে ‘শান্তি মলম ১০ টাকা’, ‘একশ’তে ১০০’,‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থূল’, ‘পরাধীন’সহ বেশকিছু ধারাবাহিক নাটক। গেল ঈদে নাটকের গল্পের পরিবর্তন তিনি বেশ ইতিবাচকভাবে দেখছেন বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com