রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রংপুরের ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলেন তিন বোন

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১১.৩৯ পিএম
  • ৭৪২ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ রংপুরের বদরগঞ্জে ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলেন তিন বোন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে উপজেলার কুতুপুর ইউনিয়নের নাটারাম যমুনেশ্বরী নদীর চান্দামারির ঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় নদীর পানির প্রবল স্রোতে তলিয়ে যান তারা।

নিহতরা হলেন উপজেলার ওসমানপুর ফাজিল মাদরাসার বিএসসি শিক্ষক সাইদুল ইসলামে মেয়ে সাদিয়া খাতুন (১১) এবং সাইদুল ইসলামের ছোট ভাই রবিউল ইসলামের মেয়ে রবিনা আক্তার (১৬) ও রাবেয়া বাসরী (১০) উপজেলার নাটারাম এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায় তারা। দুপুরে বাড়ির পাশের যমুনেশ্বরী নদীতে তিন বোনই গোসল করতে নামে। এক সময় প্রবল স্রোতের মুখে পড়ে তারা ডুবে যায়।

এ ঘটনা দেখতে পেয়ে স্বজনরা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার এ এইচ এম সানাউল হক পরীক্ষা নিরীক্ষা করে জানান, ওই তিন বোনকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। নিহতরা হলেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানুপুর ফাজিজ ডিগ্রী মাদ্রাসার শিক্ষক সাহিদুর রহমান বিএসসি মেয়ে সাদিয়া আক্তার বদরগঞ্জ মডেল সরকারী প্রাঃবিঃ ৫ম শ্রেণীর ছাত্রী ও তাঁর ছোট ভাই রবিউল ইসলামের দুইজন মেয়ে (রুবিনা আক্তার ওসমানপুর বাঃউঃ ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ও রাবেয়া বাসুরি সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ছাত্রী । তারা কুতুবপুর ইউনিয়নের নাটারাম শেখপাড়ায় ফুপু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার ঘটে।
এলাকাবাসী ও স্বজনদের সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে উপজেলার ওসমানপুর থেকে নাটারাম শেখপাড়ায় ফুপু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে আসেন।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ফুপুর বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে বাড়ির পাশের যমুনেশ্বরী নদীতে তিন বোনই গোসল করতে নামে সাতার না জানায় নদীর প্রবল স্রোতের মুখে পড়ে তারা ডুবে যায়। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহত তিন বোনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com