মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন ছবিতে পাওলি

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১০.৫২ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সৃজিতের পরবর্তী ছবি ‘লহ গৌরঙ্গে নাম রে’-তে যুক্ত হলেন নায়িকা পাওলি দাম। আগেই ঘোষণা করা হয়েছিল অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াংকা সরকারের নাম। নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে এবার এই মাল্টিস্টারার ছবিতে যুক্ত হলো পাওলির নাম। এই ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। ছবিতে বেশকিছু চমক নিয়ে হাজির হবেন এ অভিনেত্রী।

আর সৃজিতের ছবি মানেই মাল্টিস্টারার। তার পরবর্তী পিরিয়ড ড্রামা ‘লহ গৌরঙ্গে নাম রে’ ছবিতেও তার অন্যথা হচ্ছে না। সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক রানা সরকার একে একে ঘোষণা করছেন অভিনেতা-অভিনেত্রীদের নাম। আগেই জানা গিয়েছিল ছবিতে ‘শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে আর ‘লক্ষ্মীপ্রিয়ার’ চরিত্রে থাকবেন প্রিয়াংকা সরকার।

এই ছবিতেই পরিচালকের ভূমিকায় দেখা যাবে পাওলি দাম ও অভিনেতা হিসেবে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সৃজিতের আরেক মাল্টিস্টারার ছবি ‘জুলফিকার’-এ ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল পাওলিকে। তখন থেকে পাওলির কাজ নজরে আসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। পাওলি প্রসঙ্গে পরিচালক জানান, পাওলি এমন একজন অভিনেত্রী, যাকে আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়ে না। চরিত্র হয়েই সেটে আসেন। তাতে ছবি তৈরির অন্যান্য দিকে মন দেয়া যায়। পাওলি গণমাধ্যমকে বলেন, এর আগে ‘জুলফিকার’ ছবিতে ক্যামিও করেছিলাম, এটা সৃজিতের সঙ্গে বড় কাজ।

আশা করছি ভালো কিছু হবে। প্রসঙ্গত, সৃজিতের প্রথম ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি’- তে যে চরিত্রে কাজ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেটিও করার কথা ছিল পাওলির। তবে অন্য শুটিং-এ ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি পাওলি। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘লাভ আজ কাল পরশু’ ছবিটিতে। এই মুহূর্তে হিন্দি ওয়েব সিরিজের কাজে ব্যস্ত অভিনেত্রী। তবে অনির্বাণের সঙ্গে প্রথমবার কাজ করার বিষয়ে উৎসাহী পাওলি। রানা সরকারের প্রযোজনায় ‘বেডরুম’ ও ‘সার্কাস’-এর মতো ছবি করেছেন পাওলি। এবার এই ছবিটি করতে যাচ্ছেন বলিউডে ‘হেট স্টোরি’ ছবি পাওলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com