মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অনুদানের দুই সিনেমায় শাহনূর

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৭.১০ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ‘হাজার বছর ধরে’ ছিল চিত্রনায়িকা শাহনূরের প্রথম সরকারি অনুদানের সিনেমা। পরবর্তীতে শাহনূর মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সরকারি অনুদানের সিনেমা ফারুক হোসেন পরিচালিত ‘কাককতাড়–য়া’তে অভিনয় করেন। চলতি বছরেই শাহনূর আরও একটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেন। নাম ‘আশীর্বাদ’। এটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। শাহনূর জানান, ‘কাকতাড়–য়া’ ও ‘আশীর্বাদ’ দুটি সিনেমার কাজই তিনি পুরোপুরি শেষ করেছেন।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দুটি সিনেমা মুক্তি পাবে। শাহনূর বলেন, ‘কাকতাড়–য়া এবং আশীর্বাদ দুটোই মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা। দুটোতে আমার দুই ধরনের চরিত্র। তবে কাকতাড়–য়া’ সিনেমার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং।

এই সিনেমাতে অভিনয় করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি আমি নিজেও। আর আশীর্বাদ-এ আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা ভালো লেগেছে।’ এদিকে শাহনূর এরইমধ্যে শেষ করেছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’ সিনেমাটিও।

শাহনূর অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ওয়েলিং’। এদিকে লকডাউনের কারণে শাহনূর তার নতুন সিনেমা সোলায়মান আলী পরিচালিত ‘প্রেম প্রীতি বন্ধন’র কাজ শুরু করতে পারছেন না। লকডাউনের আগে তিনি এই সিনেমার কাজ করেছিলেন। বঙ্গবন্ধুর জনকের জন্মশতবার্ষিকী’তে মুজিববর্ষের বিশেষ ওভিসি (অনলাইন বিজ্ঞাপন) ‘মুজিব তোমায় কথা দিলাম’তে অভিনয় করেছেন শাহনূর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com