শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ

শফি মন্ডলের সুরে অংকনের নতুন গান

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৬.৪৬ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দেশের প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল। তার সুরে আবারও নতুন একটি গান প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল পটচিত্রে! শফি ম-লের সুরে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘চ্যানেল আই বাংলার গানের’ শিল্পী অংকন ইয়াসমিন।

গানটির কথা লিখেছেন শামান সাত্ত্বিক। ‘ক্যান জাগাইয়া গেলারে বন্ধু ঘুমাইছিলাম আমি’ গানটির সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।

প্রকাশিত নতুন গানটি নিয়ে শফি মন্ডল গণমাধ্যমকে বলেন, ‘এই গানটির জন্ম মাস খানেক আগে। শামান সাত্ত্বিক তার লেখা দুটি গানের সুর করতে বলেন। এরমধ্যে একটি অংকন গেয়েছে, অন্যটি আমি নিজেই গেয়েছি। অংকনের গানটির মিউজিক করেছে এইচ আর লিটন, আর আমার গানটির মিউজিকে ছিলেন আমজাদ হোসেন।

দুটি গান করলেও গত সোমবার পটচিত্র চ্যানেলে অংকনের গাওয়া গানটি প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে শফি মন্ডল বলেন, ‘দুটি গানই দারুণ হয়েছে। অংকনের গাওয়া গানটি আশা করছি দর্শক হৃদয়ে জায়গা করে নিবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com