মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মুক্তি পেয়েছে ‘চোখের দরজা খুলে’

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৭.২১ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ইউটিউবে সম্প্রতি মুক্তি পেয়েছে চিত্রপরিচালক ও গীতিকার মোহাম্মদ সাইদুর রহমানের লেখা ‘চোখের দরজা খুলে’ শিরোনামের একটি গান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী খাইরুল ওয়াসী। গানটির সংগীতায়োজনে ছিলেন এম এ রহমান এবং সুর করেছেন শিল্পী নিজেই। গানটি এ এন মাল্টিমিডিয়া প্রযোজিত এবং নোমান খান পরিচালিত ‘স্টুপিড লাভার’ নামের একটি নাটকে ব্যবহৃত হয়েছে। গানের মডেল নাটকের প্রধান আশরাফ সুপ্ত ও নাইমা আলম মাহা। এই গান প্রসঙ্গে অভিনেতা আশরাফ সুপ্ত বলেন, ‘গানটি আমার অনেক পছন্দের।

খুব ভালো লাগছে এমন একটি কাজের অংশ হতে পেরে। নাইমা আলম মাহা’র মতে, নাটকের গল্পের সঙ্গে গানের কথা এমনভাবে মিলে গেছে যে, মনে হয়েছে গানটি নাটকেরই একটি অংশ।

আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। কন্ঠশিল্পী খাইরুল ওয়াসী গীতিকার মোহাম্মদ সাইদুর রহমান প্রসঙ্গে বলেন, ‘সাইদুর ভাইয়ের লেখার ক্যারিশমা আমাকে মুগ্ধ করেছে। এমন সুলিখিত গানের কথা আমি অনেকদিন পাইনি। তার লেখনি যদি এমনভাবে শব্দ শাসন চালিয়ে যেতে থাকে তাহলে গানের ভূবনে নতুন প্রভাত আসবেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com