মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ওয়েব সিরিজে দিতিপ্রিয়া

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৬.২৪ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ কলকাতার ছোট পর্দার দর্শকদের কাছে সুপরিচিত ‘রানিমা’ খ্যাত দিতিপ্রিয়া এবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন। তবে নতুন কোনও সিরিজ নয়, বরং হৈ চৈ প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ দিয়েই ভার্চুয়াল বিনোদন জগতে পা রাখছেন তিনি।

‘তানসেনের তানপুরা’ সিরিজের তৃতীয় সিরিজে দেখা যাবে ‘রানিমা’কে। হৈ চৈ ওয়েব প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ২০২০ সালের ২৬ জুন মুক্তি পেয়েছিল ‘তানসেনের তানপুরা’ সিরিজের প্রথম সিজন। একই বছরের নভেম্বর মাসে দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল।

সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ওই সিরিজে প্রধান চরিত্রে আছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং রূপসা। তাদের অভিনীত আলাপ ও শ্রুতি জুটি এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে এই জুটির সঙ্গে যোগ দিতে চলেছেন দিতিপ্রিয়া।

অনেকেই ধারণা করছেন, তিনিই হতে চলেছেন তৃতীয় সিজনের প্রধান আকর্ষন। নতুন সিজন পরিচালনা করবেন জয়দীপ মুখোপাধ্যায়। ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি দিতিপ্রিয়ার।

‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রাসমণির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তবে দর্শকমহলে ‘রানিমা’ হিসেবেই বেশি সমাদৃত হয়েছেন তরুণ অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com