মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রকাশিত হলো ‘তোমায় ঘিরে সব’

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৬.২২ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সংগীতবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ‘হিন্দোল’-এ তিন বছর গানের তালিম নিয়েছিলেন রোবেনা রেজা জুঁই। পাশাপাশি প্রয়াত খালিদ হোসেন ও প্রদীপ’র কাছেও গানে তালিম নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের দর্শকনন্দিত জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে বিয়ের পর অভিনেতার সঙ্গে ঘর সংসার করতে গিয়ে তিনিও হয়ে উঠলেন অভিনয় দুনিয়ার একজন বাসিন্দা। গানের স্মৃতি ধরে রাখার জন্য হলেও জুঁইয়ের ইচ্ছে ছিলো একবার মৌলিক গান করার।

এক সময় সংগীতশিল্পী মোহাম্মদ জসিউর রহমান সেতুর আগ্রহ এবং অনুপ্রেরণায় জুঁই করিম মৌলিক গান ‘তোমায় ঘিরে সব’ গানে কন্ঠ দেন। গানটি লিখেন স্নেহাশীষ ঘোষ এবং সুর সংগীত করেন শেখ রেজওয়ান। গানটির মিউজিক ভিডিওর চিত্রনাট্য করেন মোশাররফ করিম এবং ভিডিওটি নির্মাণ করেন বিকাশ সাহা, যিনি নিজেই সিনেমাটোগ্রাফি করেন।

এরইমধ্যে গতকাল গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটিতে তার সহশিল্পী হিসেবে আছেন মোহাম্মদ জসিউর রহমান সেতু। নিজের জীবনের প্রথম গাওয়া মৌলিক গান প্রসঙ্গে রোবেনা রেজা জুঁই বলেন, ‘এটা পরম সত্যি যে গান অনেক অনেক সাধনার বিষয়।

সেই ছোট্টবেলা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত গানের জন্য নিজেকে নিয়মিত সাধনায় রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আর গানে মনোযোগ দেবার সুযোগ হয়ে উঠেনি। আমি ধন্যবাদ দিতে চাই গানটির সুরকার শেখ রেজওয়ানকে, তিনি সুন্দর একটি সুর করেছেন।

আমার কেন যেন মনে হয় গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ এদিকে গেলো ঈদে সাত পর্বের ধারাবাহিক নাটক রায়হান খানের ‘মেডেল’, আবু হায়াত মাহমুদের খন্ড নাটক ‘জল্লাদ’ ও মাইদুল রাকিবের ‘প্রেমিকা’ নাটকে অভিনয় করেছেন জুঁই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com