রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ঢাকায় হাসপাতালে করোনা শয্যা খালি নেই

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৪.৪৭ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

রাজধানীর সরকারি-বেসরকারি কোনো হাসপাতালে করোনা শয্যা খালি নেই। হাসপাতালের আইসিইউ ও সাধারণ বেডের জন্য হাহাকার শুরু হয়েছে। ঈদের পর থেকেই এসব হাসপাতালে সাধারণ শয্যা ও আইসিইউ সংকট দেখা দেয়। গত তিন দিনে তা মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিন ঢাকার বাইরের দুই শতাধিক রোগী রাজধানীতে আসছেন আইসিইউয়ের জন্য।

সাধারণ শয্যার জন্য রোগী আসার সংখ্যা এর কয়েক গুণ বেশি। করোনা রোগীদের আইসিইউয়ের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। প্রতিদিন মাত্র দুই একটা বেড খালি হচ্ছে। কোনো রোগী সুস্থ হলে কিংবা মারা গেলেই বেড খালি হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, করোনা মহামারীর এই সময়ে নিজেই নিজের সুরক্ষা বলয় তৈরি করতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতেই হবে।  হাসপাতালে শয্যা না পেয়ে অসংখ্য করোনা রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করতে দেখা গেছে। শেষে ভর্তি হতে না পেরে বাড়ি ফিরে গেছেন অনেক রোগী। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের সামনে ‘সিট খালি’ নেই জানিয়ে বিজ্ঞপ্তি টানাতে বাধ্য হয়েছে।

হাসপাতালের অপেক্ষমাণ রোগীদের চাপ অনেক বেশি। শয্যা খালি না থাকায় বেশিরভাগ রোগীকেই ফেরত দিতে বাধ্য হচ্ছেন।

করোনাসহ সব ধরনের রোগী চিকিৎসা সেবা নিতে ঢাকায় আসছেন। গত কয়েকদিন ঢাকার বাইরের করোনা রোগীর সংখ্যাও অনেক বেড়েছে। আগত রোগীদের অভিভাবকরা বলেন, ঢাকার বাইরে আইসিইউ বেড পাওয়া ভাগ্যের ব্যাপার। শুধু মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বেশিরভাগ জেলায় আইসিইউ নেই। এ জন্য জীবন বাঁচাতে রোগীকে ঢাকায় ছুটে এসেছি। কিন্তু এখানে এসেও বেড মিলছে না। এই অবস্থায় রোগীরা রাজধানীতে চিকিৎসা সেবা নিতে এসে ভর্তি হতে না পেরে আবার ফিরে যাচ্ছেন। চিকিৎসকরা বলেন, যেসব রোগী ভর্তি হতে না পেরে ফেরত যাচ্ছেন তাদের ভাগ্যে কী হচ্ছে জানি না।

তাদের অনেকে রাস্তায় কিংবা বাসায় গিয়ে মারা যাচ্ছেন। বাসাবাড়িতে অনেকে সিলিন্ডার অক্সিজেন দিচ্ছেন। কিন্তু আইসিইউয়ের রোগীদের প্রতি মিনিটে ৬০ থেকে ৭০ লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। যেটা সিলিন্ডার অক্সিজেনের মাধ্যমে সরবরাহ সম্ভব না।অনেক ডাক্তার-নার্স করোনা রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন ও মারাও গেছেন। কিন্তু চিকিত্সা সেবায় কোন ধরনের ব্যত্যয় ঘটেনি।

বর্তমানে হাসপাতালে করোনা রোগীদের প্রচন্ড চাপ। বেড খালি নেই। তিনি বলেন, করোনা রোগীদের চিকিত্সা সেবা দিতে পারলে করোনা ভ্যাকসিন কেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল দিতে পারবে না? টিকার কার্যক্রমে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে অন্তর্ভুক্ত করা হলে দ্রুত মানুষ সেবা পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com