মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

 মুম্বাইয়ের আদালতে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার জামিন প্রত্যাখ্যান

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১২.৩৭ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

মুম্বাইয়ের একটি আদালত বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার জামিন প্রত্যাখ্যান করেছে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ছবি নির্মাণের অভিযোগ রয়েছে।

এই গ্রেপ্তার হচ্ছে কুন্দ্রার বিরুদ্ধে কেলংকারির সর্বসাম্প্রতিক ঘটনা । ছয় বছর আগে ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিলো রাজ কুন্দ্রার বিরুদ্ধে।

মুম্বাই পুলিশ জানিয়েছে যে ৪৫ বছর বয়সী এই ব্যক্তি ইন্টারনেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তৈরি ও প্রকাশের ক্ষেত্রে “মূল ষড়যন্ত্রকারী”।

পুলিশের মুখপাত্র এস চৈতন্য এএফপিকে বলেন, সর্ব সাম্প্রতিক শুনানিতে তার জামিন প্রত্যাখ্যান করা হয়েছে এবং এই ব্যবসায়ীকে বিচারিক হেফাজতে রাখা হবে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিনেত্রীদের অভিযোগ, বলিউডের চলচ্চিত্রে কাজ করতে ইচ্ছুকদের তাঁর সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমে বলিউডে সুযোগ প্রদানে আশ্বাস দেন তিনি। অভিযোগ হচ্ছে ভিয়ান ইন্ডাস্ট্রিজ মোবাইল এপ্লিকেশন হটশটের জন্য পর্ণগ্রাফিক চিত্র তৈরি করে। এটি কেবল মাত্র প্রাপ্ত বয়স্কদের মোবাইল অ্যাপ।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার অজুহাতে মহিলাদের তখন যৌন দৃশ্যের শুটিংয়ের জন্য চাপ দেয়া হত।

ব্রিটিশ রিয়েলিটি শো “সেলিব্রিটি বিগ ব্রাদার” এর ২০০৭ সালের বিজয়ী শিল্পা শেঠি তার স্বামীর গ্রেপ্তারের পর থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তবে তাঁর স্বামী নির্দোষ দাবি করে পুলিশকে জানিয়েছেন রাজ প্রাপ্তবয়স্কদের জন্য ছবি নির্মাণ করেছেন, পর্ণো নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com