শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ

বিজ্ঞাপনে শবনম বুবলী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৭.২০ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চিত্রনায়িকা হিসাবেই জনপ্রিয় শবনম বুবলী। ছবিতে অভিষেক হওয়ার পর থেকে অন্য কোনো দিকে মনোযোগ দেননি তিনি। তবে মাঝে মধ্যে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সে ধারাবাহিকতায় দুই মাস আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এ নায়িকা। সেটি টিভিতে প্রচারের পর দর্শক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এর রেশ থাকতেই আবারও নতুন বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছেন বুবলী। এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত; কিন্তু লকডাউনের কারণে বিজ্ঞাপনটির শুটিং শুরু করতে বিলম্ব হচ্ছে। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দর্শকের আগ্রহের কারণেই বিজ্ঞাপনে নিয়মিত কাজ করার চেষ্টা করছি। তবে যেসব পণ্য কিংবা প্রতিষ্ঠান বিতর্কিত সেসব প্রতিষ্ঠান কিংবা পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে চাই না। কারণ এতে করে দর্শকের কাছে আমার যে অবস্থান তৈরি হয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হবে।
কয়েক বছর ধরে কষ্ট করে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা বিতর্কিত কোনো বিজ্ঞাপনে কাজ করে হারাতে চাই না। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী চলতে পারব।’ এদিকে একাধিক ছবির কাজও হাতে রয়েছে এ চিত্রনায়িকার।
তপু খানের পরিচালনায় ‘লিডার’ এবং ইকবালের ‘রিভেঞ্জ’ নামের দুটি ছবির শুটিং অসমাপ্ত রয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ এবং শাহীন সুমনের ‘বিদ্রোহী’ নামের ছবিগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com