শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ

বড় পর্দায় একসঙ্গে শাহরুখ-কাজল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৭.১৭ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ পর্দায় বলিউড সুপারস্টার শাহরুখ খান আর কাজলের রসায়ন বরাবরই জনপ্রিয়তা পেয়েছে। এই জুটি অভিনীত প্রায় সব ছবিই দর্শকনন্দিত হয়েছে। আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির নতুন ছবিতে। ওই ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করবেন তারা।

অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবিটি। ছবিটি সামাজিক কমেডি ধরনের। ছবিতে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে ভারতের পাঞ্জাব থেকে কানাডায় পাড়ি দেয়। এ দুই জায়গার কাহিনি ছবিতে উঠে আসবে। এতে শাহরুখের স্ত্রীর ভূমিকায় থাকবেন কাজল।

সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালনের চরিত্র। সাংবাদিক হিসেবে দেখা যাবে তাপসীকে। ছবিটিতে আরও অভিনয় করবেন মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি। যদিও তাদের চরিত্র সম্পর্কে এখনই কিছু জানা যায়নি। শাহরুখ-কাজলকে শেষবার পর্দায় একসঙ্গে দেখা গেছিল ২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com