মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অভিষেকের অপেক্ষায় শাহেদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৭.১৪ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নায়ক হিসাবেই টিভি পর্দায় হাজির হয়েছিলেন অভিনেতা শাহেদ শরীফ খান। এবার খলনায়ক হয়েছেন শাহেদ। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ নামের একটি ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত রোজার ঈদের আগে এর শুটিং হয়েছে বলে জানিয়েছেন। ছবিতে নায়কের ভূমিকায় আছেন শাকিব খান।

পাবনার কিছু মনোরম লোকেশনে ছবির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ গণমাধ্যমকে বলেন, ‘অভিনয় জীবনের একটি অভিযাত্রা হচ্ছে এ ছবির মাধ্যমে।

বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিনয় করে নতুন এক ধরনের অভিজ্ঞতাও সঞ্চিত হয়েছে। করোনার লকডাউন না থাকলে হয়তো এত দিনে ছবিটি মুক্তি পেয়ে যেত। আশা করছি, এ ছবি দিয়ে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’ তবে পরিচালক জানিয়েছেন, এটি নাকি দ্রুতই মুক্তি দেবেন। এদিকে গত ঈদে শাহেদ অভিনীত একাধিক নাটক টিভিতে প্রচার হয়েছে।

তাছাড়া তিনি রিয়াজুল রিজুর পরিচালনায় ‘ব্ল্যাক লাইট’ নামের একটি নতুন ছবিতে অভিনয় শুরু করেছেন। কলকাতার রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘সেনাপতি’ নামের একটি ছবিতেও অভিনয় করেছিলেন। সেটিও মুক্তির অপেক্ষায় আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com