মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চলচ্চিত্র নির্মাণ করবেন তনিমা হামিদ

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৯.১৩ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ। দীর্ঘ সময় কোনো টিভি নাটকে নেই তিনি। সর্বশেষ ২০১৫ সালে একটি টিভি নাটকে অভিনয় করেছেন বলে জানান।

তবে অভিনেত্রী টিভি নাটকে না থাকলেও অভিনয় থেকে দূরে নেই। মঞ্চের সঙ্গে নিয়মিত জড়িত আছেন। এদিকে নতুন পরিকল্পনায় হাঁটছেন। চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষ্য, অনেকদিন পর্দায় নেই।

তবে নতুনভাবে পর্দায় আসার পরিকল্পনা করছি। সেটি ছোট পর্দায় নয়, বড় পর্দায় ফিরবো। একটি সিনেমা নির্মাণ করবো। এরমধ্যে সিনেমার স্ক্রিপ্ট শেষ করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এর কাজ শুরু করার ইচ্ছা আছে। এদিকে এই অভিনেত্রী মাছরাঙা টিভি চ্যানেলে রন্ধন বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

অভিনেত্রী সামাজিক উন্নয়ন কর্মকা-ের সঙ্গেও জড়িত আছেন বলে জানান। রাজধানীর ইস্কাটনে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থিত ‘জয়িতা’ নামের একটি রেস্তরাঁ পরিচালনা করছেন তিনি। দুই বছরের জন্য এটি লিজ নিয়েছেন বলে জানান। এখানে প্রায় ১৫ জন অসহায় মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এ ছাড়া তনিমা তাদের নিজেদের পরিচালিত একটি এনজিওর নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com