মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রথমবার বিচারক সানি লিওন

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৯.১০ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ প্রথমবার কোনো রিয়েলিটি শোয়ে বিচারক হয়ে এলেন বলিউডে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী সানি লিওন। ভারতের কলকাতার স্টার জলসা টিভিতে প্রচার চলতি নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর সিজন-২-তে অতিথি বিচারক হিসাবে সম্প্রতি উপস্থিত হয়েছেন তিনি।

বিচারকের আসনে বসে মঞ্চে ক্ষুদে প্রতিভাদের পারফরমেন্স দেখে তিনি বেশ মুগ্ধ হন। ‘ওরা কতটা স্মার্ট ও মেধাবী, আমি এখানে না এলে জানতেই পারতাম না। ওদের পারফরমেন্স দেখে আমি বেশ মুগ্ধ’-শুটিং শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে এমনটাই বলেছেন সানি। অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী, দেব ও মনামির সঙ্গে বসে ছোট্ট ছেলেমেয়েদের নাচ দেখেছেন তিনি। শুধু তাই নয়, মঞ্চে উঠে ক্ষুদে প্রতিযোগীদের সঙ্গে নেচেছেনও এ অভিনেত্রী।

তাকে পেয়ে খুশি ডান্স ডান্স জুনিয়র সিজন-২-এর প্রতিযোগীরাও। এ বিশেষ পর্বের শুটিং হয়েছে গত ২৫ জুলাই। শিগ্গির এ পর্বটি প্রচার হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com