মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন সিনেমায় ইমন-আইরিন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০.৫৩ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নির্মাতা জুলফিকার জাহেদীর নতুন একটি চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। ‘কাগজ দ্য পেপার’ নামের সিনেমাটি ক্লাসিক গল্পে নির্মিত হবে। এক স্বনামধন্য লেখকের গল্প নিয়ে সিনেমাটি।

এক যুগের মাঝের সব ফিলোসফি এবং কিভাবে সেই ফিলোসফির মৃত্যু হয় সে গল্পই সিনেমাটি তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। আন্তর্জাতিক ফেস্টিভাল গুলো উদ্দেশ্য করে সিনেমাটি নির্মিত হচ্ছে।

সিনেমাটি প্রসঙ্গে ইমন-আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমরা আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করব।

ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে। আশা করছি দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে।’ নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘ঈদের পরই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না।

এখন আমরা স্ক্রিপ্টে সব থেকে বেশি সময় দিচ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করব। এতে আরো অভিনয় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com