মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

একক নাটক ‘বিয়িং ওম্যান’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০.৪৩ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা সারা বছর জুড়েই কাজ করে থাকেন। তবে ঈদ বা বিশেষ দিনের কাজ নিয়ে একটু বেশিই আগ্রহ থাকে তার। এবারের ঈদে বেশ কয়েকটি নতুন কাজ নিয়ে হাজির তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য একটি হলো নাটক ‘বিয়িং ওম্যান’। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
২৭ জুলাই রাত ৮টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। পরিচালক হাসান রেজাউল বলেন, ‘এই নাটকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। নাটকটির গল্প ক্লাসিক্যাল ধাঁচের। যা মধ্যবিত্ত পরিবারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন-তাই তুলে ধরা হবে এখানে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।’ তিনি আরও যোগ করেন, পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। যেখানে মিথিলা মাও হন। নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com