শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালিবানদের অগ্রযাত্রার মুখে হুমকিতে আফগান গণমাধ্যম

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৭.৩০ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

গত মাসে যেদিন তালিবান বাহিনী মাজার এ শরীফের ২০ কিলোমিটার পশ্চিমে বাল্খ প্রদেশের রাজধানীতে প্রবেশ করে, সেদিন সেখানকার স্থানীয় রেডিও স্টেশন নওবাহারের দরজা বন্ধ করে দেয়া হয় এবং তাদের বেশির ভাগ সাংবাদিক পালিয়ে যান। তবে কিছুদিন পরেই রেডিওতে আবারো সম্প্রচার শুরু হয়, তবে তার অনুষ্ঠান ছিল ভিন্নতর। নিয়মিত অনুষ্ঠান প্রচার না করে ইসলামী জাগরণী গান এবং তালিবান প্রযোজিত অনুষ্ঠান প্রচার শুরু হয়।

অনুষ্ঠানে যা প্রচারিত হয়, তা নওবাহার বেতার কেন্দ্রের গতানুগতিক অনুষ্ঠান থেকে সম্পুর্ণ ভিন্ন। উত্তরাঞ্চলীয় প্রদেশে এই রেডিও কেন্দ্রটি চালু হয় ২০০৪ সালে, যেখানে প্রচারিত হোত দারি ও পশতু ভাষায় সংবাদ ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান, যাতে অর্থ জোগান দিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা

এই বেতার কেন্দ্রের মাধ্যমে আফগানিস্তানে স্বাধীন সংবাদ মাধ্যমের ক্রমবর্ধমান প্রচলনের প্রতিফলন ঘটে। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় সংবাদপত্রে স্বাধীনতাসহ দেশটির ২০ বছরে অর্জিত সবকিছুর অবনতি ঘটছে।

সাংবাদিকতা বিষয়ক রয়টার ইনস্টিটিউট জানায়, ২০ বছর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযান শুরুর পর থেকে আফগানিস্তানে ১৭০টি রেডিও স্টেশন, ১০০টির বেশি সংবাদপত্র এবং বহু টিভি স্টেশন খোলা হয়। এর আগে তালিবান শাসন আমলে স্বাধীন গণমাধ্যম বলতে কিছুই ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com