সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

যশোরের শার্শায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা পাচারকারীর কাছ থেকে স্বর্ণেরবার উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ১০.১১ এএম
  • ৭৪৪ বার পড়া হয়েছে
মো:কাজু তুহিন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শরিফুল ইসলাম নামে এক পাচারকারীর কাছ থেকে ১পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বর্ণ পাচার আইনে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৫’শ ৭৫ গ্রাম।
আটক শরিফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত. আজিজুর রহমান মোল্ল্যার ছেলে।
 শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, সোমবার সকালে স্থানীয়রা নাভারণ বাজারের ফল পট্টির সামনে অজ্ঞান অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তাকে চিকিৎসা দিতে গেলে তার বামহাতে জড়ানো অবস্থায় একটি স্বর্ণেরবার দেখতে পেয়ে পুলিশে খবর দেই। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে স্বর্ণেরবারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরিফুল ইসলামকে কেউ চেতনা নাশক কিছু খাইয়েছে বলে মনে হচ্ছে।
শার্শা থানা সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার ৫’শ ৭৫ গ্রাম ওজনের ১পিস স্বর্ণেরবার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামের ফোন পেয়ে আমরা স্বর্ণেরবারটি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com