মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রিকশায় চড়ে পূর্ণিমার অভিষেক!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৪.৫৯ পিএম
  • ৪৯৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চিত্রনায়িকা পূর্ণিমার অভিনয়ে অভিষেক হয়েছিল শিশু শিল্পী হিসেবে ‘শত্রু ঘায়েল’ ছবিতে। সে ছবিতে অভিনয়ের জন্য এলিফেন্ট রোডের বাসা থেকে বিএফডিসি আসতেন রিকশায় চড়ে। বড় হয়ে যখন ‘এ জীবন তোমার আমার’ ছবিতে নায়িকা হলেন, তখন এসেছিলেন বেবি ট্যাক্সি চড়ে। কিছুদিন পর হলুদ রঙের ট্যাক্সি ক্যাবে করে শুটিং স্পটে যেতেন।

কিন্তু ট্যাক্সি ক্যাবের ভাড়া বেশি গুণতে হতো বলে ৪/৫টি ছবিতে অভিনয়ের পর মায়ের শখ হয়েছিল মেয়েকে একটি গাড়ি কিনে দেবেন। নতুন গাড়ি কেনার সামর্থ্য ছিল না। অন্যের ব্যবহার করা গাড়িই ভরসা। দীর্ঘ অনুসন্ধানের পর আড়াই লক্ষ টাকা দিয়ে সে সময় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের টয়োটা স্টারলেট গাড়িটি কিনেছিলেন পূর্ণিমা ও তার পরিবার। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ প্রথম জীবনের সংগ্রামের নানা গল্প শেয়ার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা।

তিনি বলেন, গাড়ির তেল কেনার টাকা থাকতো না প্রায়ই। একের পর এক ছবি ফ্লপ হচ্ছিলো। এখনকার মত সাইবার বুলিং হতো না। তবে তখন সরাসরি মুখের ওপর এসে অনেকে বলতেন, ‘তুমি তো কুফা নায়িকা। তোমার অভিনয় কিছুই হয়না’। দাঁতে দাঁত চেপে সবার কথা মুখ বুঁজে শুনতাম আর আশুলিয়ায় গিয়ে হতাশ হয়ে এক প্লেট ফুচকা নিয়ে বসে যেতাম। একেকটা ফুচকা মুখে নিতাম, আর ভাবতাম-‘আমার কি হবে? কবে আমাকে লোকে পছন্দ করবে?’ পূর্ণিমা জানান, প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মোট ১ লক্ষ টাকা পারিশ্রমিক পেলেও সাইনিং মানি ছিল ১৫ হাজার টাকা।

তবে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুখকর অভিজ্ঞতা তিনি কখনো ভুলতে পারবেন না। জাকির হোসেন রাজু পরিচালিত মতিউর রহমান পানু প্রযোজিত ছবিতে নায়ক ছিলেন রিয়াজ, আশীর্বাদ হিসেবে পেয়েছিলেন ফারুক-ববিতা জুটিকে। শুটিং শুরু হবার তিন দিন আগে সহশিল্পীদের সাথে সাবলীল অভিনয়ের জন্য পূর্ণিমাকে পরিচালক রাজু নিয়ে গিয়েছিলেন ফারুক-ববিতার বাসায়।

পূর্ণিমা বলেন, মিয়াভাইয়ের (ফারুক) বাসায় সারাদিন ছিলাম। একসাথে খাওয়া-দাওয়া করলাম। তিনি মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করিয়ে দিলেন। গুলশানে ববিতা আপার বাসায় গিয়ে অনেক বেশি চমকে গিয়েছিলাম। তিনি আমার গুরু রাজু ভাইকে বলেছিলেন, শুটিংয়ের প্রথম দিন ওকে আমার কাছে পাঠিয়ে দিও। আমি নিজের হাতে ওকে তৈরি করে দেব। আমার সৌভাগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা আপা আমাকে নিজ হাতে সাজিয়ে শাড়ি পরিয়ে দিলেন।

আমাকে স্বাভাবিক করার জন্য নিজের গাড়িতে পাশে বসিয়ে শুটিং স্পটে নিয়ে গেলেন। সবার সহযোগিতা পেয়েছিলাম বলেই হয়তো আমার অভিনয় জীবনের প্রথম শট এক টেকেই ‘ওকে’ হয়েছিল। ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে ‘রাঙা সকাল’ প্রচারিত হবে আজ ঈদের ২য় দিন (২২ জুলাই), সকাল ৭টা থেকে ৯টা, মাছরাঙা টেলিভিশনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com