মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

টিভি পর্দায় ঈদ আয়োজন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৪.৫৫ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে বরাবরই টিভি চ্যানেলগুলোর থাকে নানা আয়োজন। করোনা পরিস্থিতির অবনতি ও মাঝে লকডাউন থাকলেও তার ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রতিটি স্যাটেলাইট চ্যানেলে ঈদ আয়োজনে থাকছে সিনেমা, নাটক, টেলিছবি, সংগীতানুষ্ঠান ও ম্যাগাজিনসহ আরও নানা অনুষ্ঠান। এরমধ্যে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এটি উপস্থাপনা করছেন নায়ক রিয়াজ ও অভিনেত্রী স্পর্শিয়া। প্রযোজনায় হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। এটিএন বাংলায় ঈদ আয়োজনে থাকছে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। গানগুলোর কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটি প্রচার হবে। চ্যানেল আইয়ে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিমুভি ‘মনের আড়ালে মন’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়ে-মৌ, গাজী নুর, শরীফ সিরাজ, মাসুম বাশার। বাংলাভিশনে ঈদের চতুর্থ দিন রাত ৯টায় প্রচার হবে নাটক ‘ব্যাঙের ছাতা’। এতে অভিনয় করেছেন জোভান ও তানজিন তিশা। এটি পরিচালনা করেছেন সাগর জাহান। এনটিভিতে ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রচ্ছদ’। ফরহাদ আলমের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, তানিয়া বৃষ্টিসহ অনেকেই। ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘আলো’। গোলাম সারোয়ার অনিকের রচনায় ‘আলো’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে আলো চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এবং নিয়ন রূপে হাজির হবেন মনোজ কুমার প্রামাণিক। মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ব্যাচেলর বাড়িওয়ালা’। হুমায়ুন কাবেরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাবিলা ইসলাম প্রমুখ। বৈশাখী টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কোরবানির বিরাট হাট’। অভিনয়ে- মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, শিরিন আলম প্রমুখ। এটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। ঈদের দিন বিকাল ৪টায় দীপ্ত টিভিতে প্রচার হবে টেলিফিল্ম ‘ফিমেল’। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। অভিনয়ে-সানজানা সরকার রিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও চাষি আলম। নাগরিক টিভিতে ঈদের দিন দুপুর ১টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘মোল্লা বাড়ির বউ’। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন রিয়াজ, মৌসুমী, শাবনূর। জিটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় প্রচার হবে নাটক ‘গেম অফ লাইফ’। অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শহীদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন দীপু হাজরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com