মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে নতুন আঙ্গিকে ধনধান্য পুস্পভরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ১.১৭ পিএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গতকাল ১৯জুলাই ছিল কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে ভারত ও বাংলাদেশের চার শিল্পী নতুন আঙ্গিকে তৈরী করলেন – ধনধান্য পুস্পভরা গানটি। গানটি গেয়েছেন কলকাতার বিশিষ্ট সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জী ও বাংলাদেশের সঙ্গীতশিল্পী তানজিমা তমা। আবৃত্তি করেছেন কলকাতা থেকে বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তী ও বাংলাদেশ থেকে শিল্পী শান্তা জাহান। সাধারণত, গান ও আবৃত্তির সমন্বয়ে -দ্বিজেন্দ্রলালের এই জনপ্রিয় গানটির নির্মাণ, সম্ভাব্য এই প্রথমবার। গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার সুব্রত মুখোপাধ্যায়।গানটি প্রকাশিত হবে বাংলাদেশের একটি জনপ্রিয় সঙ্গীত সংস্থা থেকে। দুই বাংলার সংস্কৃতি জগতে এই চার শিল্পী অত্যন্ত পরিচিত ও সমাদৃত। তাদের এই কাজটি দুই বাংলার মানুষের কাছেই গ্রহণীয় হবে-এই আশা করে যায়। আগামীদিনে দুই বাংলার শিল্পীদের একত্রিত করে বিভিন্ন বিষয়কে সামনে রেখে নানা রকমের কাজ করার পরিকল্পনা রয়েছে শুভদীপ-চিরন্তনের।এই সাংস্কৃতিক মেলবন্ধন বাংলা সংস্কৃতির বুনিয়াদকে আগামীদিনে আরো সমৃদ্ধ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com