মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদে শাকিলা শাকির নতুন গান “আমার আমিকে”

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ২.২৯ পিএম
  • ৫১৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আজ রিলিজ হতে যাচ্ছে শাকিলা শাকির”আমার আমিকে” শিরোনামে নতুন গান।গানটির কথা-শরীফ লিয়াকত হোসেন দিপু।সুর ও সংগীত- মোহাম্মদ নাদিম ভূঁইয়া।ডিরেকশন-ইয়ামিন ইলেন।ইডিটিং-জিকু। এবং ভিডিও মেকিং-ই-মিউজিক। শাকিলা শাকির ২০১৪তে প্রথম সলো এলবাম রিলিজ করে।”পাগল তোর জন্য রে”। মুভিতে প্রথম প্লে-ব্যাক করা।

তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি শাকিলা শাকির।এক এক করে সলো গান রিলিজ হলো বেশকিছু। এরপর “ছুঁয়ে দিলে মন” সিনেমার টাইটেল ট্র্যাক”ছুঁয়ে দিলে মন”গানটা সহ শিল্পী তাহসানের সাথে সবার মন কেড়ে নেয় এই গুনী শিল্পী।আর খুব জনপ্রিয়তা পায় সাথে প্রথম আলোর মতো আরো বেশ কিছু এ্যাওয়ার্ড পায় এই গানটি। বিভিন্ন চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিজের মৌলিক গান এসব নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন ‌শাকিলা শাকির। শাকিলা সকলের কাছে দোয়া চেয়েছেন। নাদিম বলেন, “এই গানটা আমার খুব পছন্দের ।অনেক সময় অনেক ধরনে গানের মিউজিক ও সুর করে থাকি কিন্তু এই গানটি আমার অন্য রকম ভালো লাগা ।

শাকিলার সাথে আমি আরো কাজ করেছি । তার মধ্যে দু বছর আগে একটি গান এসেছিল শাকিলা ব্যক্তিগত YouTube চ্যানেলে । একদিন শাকিলা আমাকে বলল একটি খুব ভালো লিরিক পেয়েছি। যেটাতে খুব সুন্দর একটি গল্প হবে । গানটি লিখেছেন শরিফ লিয়াকাত হোসেন দিপু।এরিমধ্যে আমি শাকিলা আর দিপু ভাই একদিন আমার ষ্টুডিওতে বসলাম ।

আমরা আলোচনা করে সুর করলাম । তার পর পরই দেশের প্রতিকুল অবস্থা শুরু হয়ে গেল প্রথম ধাপের । আমি অনেকটা সময় পেলাম মিউজিক করার জন্য । আমি সময় নিয়ে মিউজিকটি তৈরি করেছি। কিন্তু পরিস্তিতির জন্য শাকিলা কন্ঠ দিতে পারছিল না ।

তারিমধ্যে দিপু ভাই আমাকে বেশ উৎসাহ দিয়েছে । তাই বিশেষভাবে দিপু ভাইকে ধন্যবাদ জানাই । যখন সবকিছু একটু শিথিল হল শাকিলা এসে কন্ঠ দিয়ে গেল । খুব চমৎকার গেয়েছে ।ধন্যবাদ শাকিলা । আমি চেষ্টা করেছি একটি ভাল কাজ দেয়ার । আর গানটি নিয়ে আমরা খুব আশাবাদী । আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সফল হবে । আমাদের পাশে থাকবেন এইটুকুই চাওয়া । ধন্যবাদ । গানটি প্রকাশ পাবে: Kontho Mala presents এই YouTube চ্যানেলটিতে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com