বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ৭.১৮ পিএম
  • ৭৮৮ বার পড়া হয়েছে

সোমবার (২৩ ডিসেম্বর) থেকে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা থেকে ১০ টাকা কমিয়ে খোলাবাজারে ৩৫ টাকা দরে বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) । টিসিবির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে ২৩ ডিসেম্বর সোমবার থেকে টিসিবির পেঁয়াজ খোলাবাজারে ৩৫ টাকা দরে বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।

গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। তখন বাজারদর নিয়ন্ত্রণে টিসিবি খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।

উল্লেখ্য, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, মিয়ানমার, তুরস্ক, চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হচ্ছে মিশর ও মিয়ানমার থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com