মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদের একক নাটক ‘নতুন ঠিকানায়’

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৮.৪৬ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নির্মিত হলো ঈদের একক নাটক ‘নতুন ঠিকানায়’। নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস, পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল। নাটকে অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, জেরিন খান রতনা, নীলা ইসলাম, জায়েদ জুলহাস, তাহমিনা সঙ্গীতা,।

চিত্রগ্রাহক রাজন রম, নির্বাহী প্রযোজক এন.এফ. আজমীর সার্বিক তত্ত্বাবধানে আফজাল কবির। নাটকটি মাছরাঙ্গা টেলিভিশনে ঈদের ৩য় দিন রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে।

ইরফান সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ‘এখন তো লকডাউন তাই বেশি নাটকের শুটিং করছি না। ঈদের ‘নতুন ঠিকানায়’ নাটকটি বেশ ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে। আশা করি নাটকটি দর্শকদের বেশ ভালো লাগবে। তাসনুভা তিশা বলেন, ‘গল্পটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। কভিড ১৯ এর কারনে বেশি কাজ করছি না।

তার পরেও ঈদের বেশ কিছু নাটকে কাজ করছি, তবে এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’ নাটকটির পরিচালক বলেন, ‘ঈদকে সামনে রেখে আমি এই নাটকে একটি পারিবারিক গল্প বলার চেষ্টা করেছি। পারিবারিক ও সামাজিক চাওয়া পাওয়ার কাছে হেরে যাওয়া একজন নারির জীবনের গল্প এই নাটকটিতে তুলে ধরেছি। আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com