মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদে এটিএনে ডনে’র একক সংগীতানুষ্ঠান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৯.৩০ এএম
  • ৬৯১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ঈদুল আজহাতে এটিএন বাংলার পর্দায় একক সংগীতানুষ্ঠান ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’ নিয়ে হাজির হচ্ছেন এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। গেল ঈদে একই চ্যানেলে তার একক সংগীতানুষ্ঠান হয়। এবার থাকছে শিল্পীর পাঁচটি গান। বিএফডিসির এটিএন বাংলার নিজস্ব ফ্লোরে গানগুলোর শুটিং করা হয়েছে। ঈদের চতুর্থ দিন রাত ১১টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।

আধুনিক ফোক ঘরানার গানগুলোর ৩টিই শিল্পীর নিজের লেখা ও সুরারোপিত। বাকি দুটির সুরকার বেলাল খান এবং যার একটি লিখেছেন সালাউদ্দিন সাগর; অপরটি শাহ কানিজ খাজিার লেখা।

বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুর করা হয়েছে। ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল ডন বলেন, ‘কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার দর্শক-শ্রোতাদের হাতে।

আশা করছি সংগীতানুরাগীদের মন ভরাতে পারব।’ শিল্পী ডনের গাওয়া ৫টি গান হল- ঘুম আসে না রাতে আমার দিবাস্বপ্ন দেখিরে, যেমন কইরা আনে নদী কূলের সর্বনাশ, আমি কেমন কইরা ভুইল্যা যাবো, পরাণে পরাণ বাইন্ধা, জন্মিলে মরিতে হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com