মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রধানমন্ত্রীর সহযোগিতা চায় যাত্রাশিল্পী পরিষদ

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের অবস্থা এখন খুবই নাজুক। এমনিতেই প্রশাসনিক জটিলতার কারণে কয়েক বছর ধরে স্থবির হয়ে আছে যাত্রাঙ্গন। এরই মাঝে অতিমারি করোনার আগ্রাসনে শিল্পটি আজ একেবারে বিলুপ্ত প্রায়। যাত্রাই হচ্ছে পেশাদার শিল্পীদের জীবন-জীবিকার একমাত্র মাধ্যম। এটি দিয়েই তারা সংসার চালায়। স্ত্রী-পুত্র, পরিবার-পরিজনদের বাঁচিয়ে রাখে।

করোনা বাস্তবতায় দেশে যাত্রা প্রদর্শনী বন্ধ থাকায় শিল্পীদের আয়-রোজগার নেই বললেই চলে। হতাশা, দুশ্চিন্তা, সীমাহীন দুর্ভোগের মধ্যে তাদের জীবনযাত্রা এখন নেমে এসেছে মানবেতর পর্যায়ে। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদি যাত্রাশিল্পীদের জন্য একটি নির্দিষ্ট বরাদ্দের ঘোষণা দেন এবং তা সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রত্যেক জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমিকে যদি দায়িত্ব দেওয়া হয়, সেই সঙ্গে এর পুরো তত্ত্বাবধানের কাজটি কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সম্পন্ন হয়, তাহলে যাত্রাশিল্পীরা কিছুটা হলেও খেয়ে-পরে বাঁচবে।’ সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক বৈঠকে কয়েকটি যাত্রাদলকে এবং ১০টি দেশীয় যাত্রাপালাকে এককালীন অনুদান দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com