মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কোপা আমেরিকা ফাইনাল নিয়ে দেশে উন্মাদনা তুঙ্গে

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৬.২৮ পিএম
  • ৮৫৩ বার পড়া হয়েছে

রবিবার কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি চির-প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। গোটা বিশ্ব মুখিয়ে আছে রবিবার ভোরের এই ম্যাচ নিয়ে। বাংলাদেশে সেই উন্মাদনা তুঙ্গে। ফুটবল নিয়ে হাতাহাতি সংঘাত ঝামেলার ইয়ত্তা নেই। পৃথিবীর সব জায়গাতেই এই ছবি।

দক্ষিণ আমেরিকার এই দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে বাকি বিশ্বের মতো দু’ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশও। রবিবারের কোপা আমেরিকা ফাইনালে নিয়ে এবার দেশে তীব্র  সংঘাতের আবহ তৈরি হয়েছে।  এতদূর যে, জারি হয়েছে পুলিসি সতর্কতা। পুলিশ  যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে।

ভক্তদের কথা কাটাকাটি যুক্তিতর্ক ছাড়িয়ে প্রাণহানির পর্যায়ে গড়ায় দেশে। কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা  মুখোমুখি হওয়া নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল দেশের ব্রাহ্মণবেড়িয়ায়।
জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভাল খেলে, এ নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সঙ্গে যোগ দেন দুদলের আরও কিছু সমর্থক।  কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে পুলিশ বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com