মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫.০৮ এএম
  • ৭৫ বার পড়া হয়েছে
প্রতিনিধি, নওগাঁঃ-নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় অর্জন করেছে প্রিন্ট মিডিয়া একাদশ। ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়েছে প্রিন্ট মিডিয়া একাদশ।
আজ বুধবার বিকেল ৪টায় এই ম্যাচের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। ম্যাচের শুরুতেই প্রিন্ট মিডিয়া একাদশ। প্রথমার্ধেই একের পর আক্রমণ তুলে ৩-০ গোলে এগিয়ে যায় প্রিন্ট একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে বল গোড়ানোর কিছু পরেই এক গোল করে ব্যবধান কমায় ইল্ট্রেনিক একাদশ। পরবর্তীতে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে প্রিন্ট ও ইল্ট্রেনিক একাদশ আরও একটি করে গোল করে প্রতিপক্ষের জালে। শেষ পর্যন্ত ৪-২ গোলের দাপুটে জয় তুলে নেয় প্রিন্ট মিডিয়া একাদশ।
জেলার চারটি সাংবাদিক সংগঠন- নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টাস ইউনিটির যৌথ আয়োজনে এই মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরুষ্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের।
জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য বেলায়েত হোসেন বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। আজকে খুবই আনন্দঘন পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে সাংস্কৃতি সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন রয়েছে। এখানে চারটি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com