মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫, ৭.৫৬ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর এবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এই পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। জুন মাসে এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

পাকিস্তান সফর শেষ করে দেশে ফেরার পরপরই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে টাইগাররা। সফরের শুরুতেই থাকছে টেস্ট সিরিজ। ১৭ জুন গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৫ জুন থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে (এসএসসি) অনুষ্ঠিত হবে।

টেস্ট সিরিজ শেষে শুরু হবে একদিনের আন্তর্জাতিক সিরিজ। ২ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৫ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ৮ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে দিবারাত্রির।এরপর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ১২ জুলাই ডাম্বুলাতে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com